সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের ব্যাপারে সজাগ থাকার আহবান বিএনপির

খবর বিজ্ঞপ্তি ঃ ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকে ধ্বংস করার ষড়যন্ত্রের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপি। শুক্রবার (৬সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কিশোর উৎসব মন্ডল যে কটূক্তি করেছে তাহা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত করেছে। এ ধরণের কটুক্তিকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার বিজয়কে ম্লান করার জন্য চক্রান্তকারীরা চক্রান্ত অব্যাহত রেখেছে। কোনভাবেই চক্রান্তকারীদের ফাঁদে পা না দেয়ার জন্য নেতৃবৃন্দ সকলকে সর্তক থাকার আহবান জানান। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তারা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার-বাংলাদেশ সবার। সামপ্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। একই সাথে ষড়যন্ত্রকারীদের ফাঁদে পড়ে আইন হাতে তুলে না নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।


