লবণচরা থানা পুলিশের অভিযানে ৩০ পিচ ইয়াবাসহ আটক ৪

স্টাফ রিপোর্টার : খুলনায় কেএমপি, লবণচরা থানা পুলিশের অভিযানে ৩০ পিচ ইয়াবা, বিক্রয়লব্ধ নগদ ৯ হাজার ৪শ টাকাসহ ৪ জনকে আটক করা হয়েছে। এবিষয়ে লবণচরা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ তৌহিদুজ্জামান বলেন, মাদক ব্যাবসাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি, তার পরিপ্রেক্ষিতে শুক্রবার আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় ৩০ পিচ ইয়াবা, ইয়াবা বিক্রয়লব্ধ নগদ ৯৪০০টাকা টাকা, বিভিন্ন সাইজের ৪ টুকরা ফয়েল পেপার উদ্ধারসহ ৪ জনকে আটক করা হয়। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর লবণচরা থানায় মামলা করা হয়, মামলা নং-৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ রুজু করে আসামীদের আদালতে প্রেরন করি। শুক্রবার খুলনার লবণচরা থানাধীন জিরোপয়েন্ট থেকে খানজাহান আলী সেতু (রূপসা ব্রীজ) গামী বিশ্বরোড মোড়স্থ মেসার্স গালিব এন্টার প্রাইজের সামনে থেকে পুলিশের বিশেষ অভিযানে আসামীদের গ্রেফতার করা হয়। আসামিরা হলেন, আশাশুনি আনুলি একচোরা গ্রামের মোঃ শামীম মোড়ল(৩০), আড়ংঘাট থানাধীন রায়েরমহল এলাকার ফাহিম শেখ(৩০), রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার শেখ ফয়সাল আহম্মেদ (৩০) এবং রায়েরমহলের মোঃ ফাহাদুল ইসলাম ওরফে শিশির (২০) তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন অঢ়ধপযব ৪ঠ মোটর সাইকেল, যার চেসিস নং- চঝ৬৩৭অঊ৭৩ঘ৬ঈ৭০৭৯০, ইঞ্জিন নং ঈঊ৭কগ২২০৩৬০৯, উদ্ধার করা হয়।


