স্থানীয় সংবাদ

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের বিশেষ অভিযান

# জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় #

খবর বিজ্ঞপ্তিঃ ২৫ সেপ্টেম্বর খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের বিশেষ অভিযান ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। অতি: ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মো: হুমায়ন কবীরের নেতৃত্বে সংশ্লিষ্ট থানার অফিসারবৃন্দ দৌলতপুর থানা এলাকার মহসিন বাজার, দৌলতপুর বাজার, সেইভ এন্ড সেইফ সুপার শপ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন। সেখানকার বিভিন্ন পর্যায়ের জনতা পুলিশের কার্যক্রমকে সাধুবাদ জানান। উক্ত অভিযানে পুলিশ ও জনতা খুলনা মহানগরীকে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও ইভটিজিং মুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন। কেএমপি’র ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মহানগরীর শিববাড়ি, সোনাডাঙ্গা, মিনাক্ষী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৭৪ টি যানবাহনের চালক ও হেলপারদের ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button