জাতীয় সংবাদ
সব সিটি করপোরেশন ও পৌরসভা কাউন্সিলরদের অপসারণ

প্রবাহ রিপোর্ট : ঢাকা দক্ষিণ-উত্তরসহ ১২সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করেছে সরকার। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। সিটি করপোরেশনগুলো হলো-ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। এদিকে, আলাদা প্রজ্ঞাপনে ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে।



