স্থানীয় সংবাদ
সার্চ মানবাধিকার সোসাইটি খানজাহান আলী থানা শাখার প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার ঃ আগামী ১০অক্টোবর শুক্রবার সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার উদ্যোগে সদস্য রেজুলেশন কার্ড বিতরণ ও বিভাগীয় নের্তৃবৃন্দদের সম্মাননা প্রদান অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে গতকাল এক প্রস্তুতি ও মতবিনিময় সভা সংগঠনের শিরোমনিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা কমিটির সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নাজমুল হক অয়নের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি- এ এইচ এম শাহিন । এছাড়াও থানা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।



