জাতীয় সংবাদ
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনা : ২ বন্ধু নিহত

প্রবাহ রিপোর্ট ঃ মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। নিহতরা হলেন-পার্থ শীল (২০) ও অয়ন (২০)। তারা ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের ছাত্র। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ জানান, দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ থেকে ক্লাস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পার্থ ও অয়ন। পথে যাত্রীছাউনির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও একজন। তাকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।



