যশোর জেলা পরিষদের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ যশোর জেলা পরিষদের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীরা দূর্নীতির শীর্ষ পর্যায়ে পৌছে গেছে বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি কর্মরত কর্মকর্তারা তাদের দূর্নীতি গোপন করার জন্য কর্মচারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। শুধু তাই নয় আবার কোন কোন কর্মচারীকে হুমকী পর্যন্ত দিচ্ছেন। আবার কাউকে শো’কজ ও জরিমানা গুনতে বাধ্য করছেন। সব কিছুর আড়ালে রয়েছে এ পরিষদের গোড়ায় গলদ।
খোঁজ নিয়ে জানাগেছে, জেলা পরিষদ সেবা মূলক প্রতিষ্ঠান হওয়ায় প্রতিবছরে এখান থেকে মুক্তিযোদ্ধা ভাতা,গারিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, অসহায় ও দরিদ্র লোকদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। তাছাড়া,প্রশিক্ষনপ্রাপ্ত মহিলাদের সেলাই মেশিন,প্রত্যান্ত অঞ্চলের গরীব ও অসহায় এবং মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান করা হয়ে থাকে। এর পাশাপাশি গরীব ও অসহায় লোকদের ত্রাস সামগ্রী ও শীতবস্ত্র প্রদান করা হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মচারী জানান,গত অর্থ বছরের এ পরিষদের বাজেটে বেশ কিছু বাইসাইকেল, সেলাই মেশিন এবং শীতবস্ত্র কেনা হয়েছিল। সেগুলো যথাযত ভাবে বিতরনের অভাবে শীতবস্ত্র জেলা পরিষদের অফিস সহায়ক সরোয়ার উদ্দিন তার ঘনিষ্ট লোকদের গোপনে দিয়েছেন বলে যশোরের সাবেক জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের কাছে জনৈক এক সমন্বয়ক অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আছাদুজ্জামানকে ফোন করে ঘটনা জানান। জেলা প্রশাসক মহোদয়ের ফোনের কারনে অফিস সহায়ক সরোয়ারের কাছে থাকা জেলা পরিষদের মালামাল রাখা গোডাউনের চাবি প্রধান নির্বাহী কর্মকর্তা হেফাজতে নেন। সূত্রগুলো বলেছেন, এখনও জেলা পরিষদের গোডাউনে অনেকগুলো সেলাই মেশিন ও বাই সাইকেল রয়েছেন। এর মধ্যে থেকে বাইসাইকেল এবং সেলাই মেশিনগুলো সম্প্রতি নামে- বেনামে প্রতিনিয়ত বাইরে বেরিয়ে যাচ্ছে। সেগুলোর বিতারনের প্রক্রিয়ার নেই কোন মাষ্টার রোল ও নেই কোন রিসিভড এমন অভিযোগ উঠে। সূত্রগুলো জানিয়েছেন, চলতি মাসের শুরুতে ও গত মাসের শেষ দিকে ৭/৮টি বাই সাইকেল এবং ১০/১২টি সেলাই নাম বিহীন প্রদান করেছেন এ পরিষদে কর্মরত কতিপয় কর্মকর্তাদ্বয়। সূত্রগুলো দাবি করেছেন, বেরিয়ে যাওয়া মালামাল বিতরণ করা হলে গ্রহনকারীর ছবিসহ এনআইডি কার্ডের ফটো কপি নথিতে থাকা বাঞ্জনীয়। অথচ কোন গ্রহীতার নামের তালিকা জমা দেননি।
অপর এক সূত্রে জানাগেছে, এ পরিষদে কর্মরত একজন কর্মচারী থেকে কর্মকর্তা বনে যাওয়া কর্মকর্তার সিন্ডিকেটের সদস্য হওয়ায় সে কাউকে তোয়াক্কা করেন না। সূত্রগুলো আরো জানিয়েছেন,কিছুদিন আগে ওই কর্মকর্তা আওয়ামীলীগের বড় কর্মী হিসেবে এ পরিষদে পরিচিত ছিলেন। এখন সে জামায়াতের নেতা বলে গুঞ্জন উঠেছে। এ পরিষদের র্শীষ কর্মকর্তার সিন্ডিকেটের সদস্য হওয়ায় ওই কর্মকর্তা তার নিজ জেলায় কিনেছেন অর্ধকোটি টাকার জমি। তিনি চাকুরীর সুবাধে যশোরেও জমি কিনতে পিছুপা হননি। তার কেনা জমির মূল্য কোটি টাকার উপরে। শীর্ষ কর্মকর্তার সিন্ডিকেটের আর এক সদস্য উৎকোচ ছাড়া কোন কাজকর্ম করেন না। জেলা পরিষদের কাজ করতে হলে তার কাছে যেতে হয়। আর গেলে তিনি উৎকোচ না পেলে তার কাজ ধরেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, তার একটি জামানত প্রদানের জন্য গত ১০ জুলাই নথি অনুমোদন হয়েছে কিন্তুু ওই কর্মকর্তা জামানতের চেক প্রদান বাবদ ঠিকাদারের কাছে টাকা দাবি করলে উক্ত ঠিকাদার নগদ টাকা দেইনি বলে তার চেক অদ্যবদি দেননি। উক্ত ঠিকাদার চেক না পাওয়ায় তিনি খুব বিপদে পড়েছেন। এধরনের অভিযোগ তুলে ধরেন জেলা পরিষদে যে সব ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করেন তাদের সিংহভাগই। উৎকোচ না দিলে কাজের চেক পাওয়া অসম্ভব ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা অভিযোগ করেন। ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকেরা ওই কর্মকর্তার বিরুদ্ধে সিইও কে অভিযোগ করলেও তিনি কোন পদক্ষেপ গ্রহন না করায় সে আরো বেপরোয়া হয়ে উঠেন। সূত্রগুলো আরে জানিয়েছেন, জেলা পরিষদের কর্মচারীদের ব্যক্তিগত কোন বিল দাখিল করলেও তাও তিনি উৎকোচ ছাড়া চেক লেখেন না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী জানান, তাদের ব্যক্তিগত কোন বিল,ওভার টাইম বিল কিংবা বর্ধিত কোন বেতনবিল দাখিল করলে শত থেকে হাজার বার অনুরোধ করার পরও ওই কর্মকর্তা মন গলে না। এ ধরনের অভিযোগের ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামানের কাছে প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, বাইসাইকেল, সেলাই মেশিন নিয়ম মোতাবেক মাষ্টার রোল করে বিতরণ করা হয়েছে। তাছাড়া, ঠিকাদারদের জামানতের চেক প্রদানে কোন হয়রানী করা হচ্ছেনা। কোন ঠিকাদার এমন অভিযোগ করতে পারবেন না। ইতি পূর্বে পরিষদের গোডাউন থেকে সাইকেল, সেলাই মেশিন ও শীতবস্ত্র দেয়ার যে অভিযোগ উঠেছেন অফিস সহায়ক সরোয়ারে বিরুদ্ধে। সে সময় জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের অংশের মালামাল তার নিজস্ব লোকজনকে দেয়া হয়েছে। এ ব্যাপারে তিনি কিছুই জানেনা বলে জানান। তবে কিছুদিন যাবত নগদ অর্থ ও গোডাউনে থাকা বাইসাইকেল,সেলাই মেশিন ও খাদ্য বস্ত্র দেয়া হয়েছে সেগুলো বর্তমানে এ পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি নিয়ে নিয়ম মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারকে দেয়া হয়েছে। তার একটি নামের তালিকা রয়েছে।#



