নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল ইসলাম বিশ্বাস, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টেও সভাপতি খায়রুল বাসার, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, গাজী রেজাউল করিম, জাকির হোসেন হৃদয়, জসিমউদ্দিন বাচ্চু, ডিআর আনিস, আশরাফুল আলম, রাজয় রাব্বি, তাওহীদ হাসান উসামা, গাজী আবুল হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, থানার পুলিশ পরিদর্শক (ওসিতদন্ত) শুভ্র প্রকাশ দাস।
উক্ত মতবিনিময় সভায় ওসি বলেন, অভয়নগর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের নিয়ে কাজ করতে চাই। সাথে সাথে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরিসহ সকল অপরাধ মূলক কর্মকা- প্রতিরোধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।



