স্থানীয় সংবাদ
নগরীতে মাদকসহ দু’ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর রাত দৌলতপুর থানা পুলিশ নগরীর দক্ষিন পাবলা কেশবলাল রোড থেকে আবুল ওরফে আবু মোহাম্মদ ওরফে কানা আবুল (৫৭) নামের একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাকে ১শ’ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সে দৌলতপুর পাবলা কারিকর পাড়া, আব্দুর রহমানের ছেলে। অপর একটি ঘটনায় ২৫ অক্টোবর রাত্রে খানজাহান আলী থানা পুলিশ নগরীর ল্যাটেক্স এর সামনে থেকে মোঃ রুবেল হোসেন (২১) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। তাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। সে গিলাতলা ২ নং কলোনীে মৃত: আব্দুল ছাত্তারের ছেলে।



