খুলনা জেলা শ্রমিকদলের সাংগঠনিক কর্মীসভা

খবর বিজ্ঞপ্তি ঃ সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের ঐক্যবদ্ধ করার লক্ষে কেন্দ্রীয় শ্রমিকদলের নিদের্শনা মোতাবেক খুলনা জেলা শ্রমিকদলের উদ্যোগে শুক্রবার বিকেলে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কামাল আজাদ। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোঃ আছাদউজজামান বাবুল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়েজ আহম্মদ খান। খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা মহনগর শ্রমিকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, মোঃ জালাল উদ্দীন মোল্যা, শেখ মনিরুল ইসলাম, সরদার ফারুক আহম্মেদ, মোঃ শাহাবুদ্দিন লাবু, আকবর হোসেন খান, শেখ ফরিদ হোসেন, খাইরুল ইসলাম মল্লিক, মোল্যা ইমামুল কবির, আব্দুর রাজ্জাক মোল্যা, মোঃ হেলাল শেখ, শংকর কুমার সরদার, মেশকাত হাসান মোল্যা, মোঃ ইলিয়াজ হোসেন ভূইয়া, মোঃ ইউনুচ আলী গাজী, এসএম মশিয়ার রহমান মিলন, শেখ আব্দুল কাদের, মোঃ নাজমুল হাসান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সেকেন্দার আলী শেখ, আব্দুর রউফ গাজী, মোঃ আজিম হাওলাদার, মোঃ মিনারুল শেখ প্রমুখ।



