স্থানীয় সংবাদ

১৮ নভেম্বর গণসমাবেশ সফলের লক্ষে ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তিঃ আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর দুইটায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে, গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণসমাবেশ সফলের লক্ষ্যে গতকাল সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। সভায় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মুহাম্মাদ মঈন উদ্দিন, এইচ এম আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোহাম্মদ মঈনুদ্দিন ভূঁইয়া, মুফতি আমানুল্লাহ, জিএম কিবরিয়া, আলহাজ্ব আব্দুস সালাম, মুফতি ইলিয়াস হোসেন মাঞ্জুরী, এইচ এম আবুল কালাম আজাদ, মোহাম্মদ সাইফুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় আগামী ১৮ নভেম্বর চরমোনাই পীর সাহেবের গণসমাবেশ সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতিসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button