স্থানীয় সংবাদ
লবণচরায় ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান চলছে। মহানগর গোয়েন্দা পুলিশ ৩০ অক্টোবর রাতে লবণচরা থানাধীন মোজাহিদ পাড়া সপ্তম গলি থেকে মোঃ সজল (২১) নামের মাদক কারবারিকে গ্রেফতার করে। তাকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেছে।



