খুলনা বিভাগের ৯ জেলায় একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১২৪ : সর্বোচ্চ খুলনায় ৩৮ জন

# এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ছাড়াল ৫৪৯৫ জন, মৃত্যু -১৮
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে একদিনে নতুন করে ৯ জেলায় ডেঙ্গু রোগী ভর্তি হয়ে১ে২৪ জন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু রোগী সংখ্যা রয়েছে। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৮ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫৪৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় ( বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) খুলনা বিভাগে ৯ জেলায় ও দুই সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১২৪ জন। এ সময়ে কোন জেলায় মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত একদিনে খুলনায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৮ জন। এছাড়া সাতক্ষীরায় ৩ জন, যশোরে ১৪ জন, ঝিনাইদহ ২ জন, মাগুরায় ৪ জন, নড়াইলে ১২ জন, কুষ্টিয়ায় ৭ জন, চুয়াডাঙ্গায় ১২ জন ও মেহেরপুরে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫ হাজার ৪৯৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ১৮ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১১ জনের । এছাড়া খুলনায় ১ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ১৬০৮ জন, বাগেরহাটে ৬৮ জন, সাতক্ষীরায় ১২৮ জন, যশোরে ৮০৪ জন, ঝিনাইদহ ৩৫২ জন, মাগুরায় ১৮৯ জন, নড়াইলে ৪৪৯ জন, কুষ্টিয়ায় ৫৭০ জন. চুয়াড্ঙ্গাায় ১০২ জন, মেহেরপুরে ৪৬৮ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩৫৮ জন। রেফার্ড করা হয়েছে ৭২ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৯ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। চলতি বছরে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৫৮ জন রোগী ভর্তি হন। এসময়ে মোট মৃত্যু হয় ১১ জনের। বর্তমানে ১০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে নগরীতে বেসরকারি হাসপাতাল আদ-দি¦ন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে সূত্র মতে, গত একদিনে এই হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৮ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১৬ জন। এছাড়া বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র মতে, গত একদিনে এ্ই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৪১ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে ৩০২ জনকে। এর মধ্যে গত ৩০ সেপ্টেম্বর মাসে একজন ডেঙ্গু রোগী মৃত্যু হয়।



