স্থানীয় সংবাদ

জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাসদ খুলনা কমিটির উদ্যোগে ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি শেখ গোলাম মোতুদজার সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, জাসদ নেতা চান মিয়া,রুনা লায়লা, জাকির হোসেন, আকবর শেখ, নিলুফা,তানভীর হোসেন সেন্টু,মাসুদ রানা প্রমূখ। নসভায় বক্তারা বলেন, মবের মুল্লুকের অবসানের জন্য নির্বাচিত সাংবিধানিক সরকারের শাসন প্রতিষ্ঠা জরুরি। বক্তারা, গ্যাং মব নিয়ন্ত্রিত আদালতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ঢালাও মিথ্যা মামলার প্রহসণমূলক বিচার বন্ধ, জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি এবং জাসদ নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান। বক্তারা বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত মামলাগুলির যথাযথ আইনী প্রক্রিয়ায় নিরপেক্ষ তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে বিচারের যে তোরজোর চলছে তা ন্যায়বিচার অস্বীকারেরই নামান্তর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button