নগরীতে পলিথিনের বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর

# ভবিষ্যতে পলিথিন শপিং ব্যাগ বিক্রি না করতে সতর্ককরণ
# পলিথিন বিরোধী স্টিকার ও লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার ঃ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকীসরূপ। আর নিষিদ্ধ ঘোষিত এই পলিথিনের ব্যবহার বন্ধ করতে এবার অভিযানে নেমেছে খুলনা পরিবেশ অধিদপ্তর। শুক্রবার পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও শপিং ব্যাগের বির”দ্ধে অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী খুলনা মহানগীর বিভিন্ন সুপার শপ, বয়রা বাজার ও নিউ মার্কেট কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে কিছু দোকানে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করতে দেখা যায়। দোকানদারদের ভবিষতে আর পলিথিন শপিং ব্যাগ ব্যবহার, বিক্রয় ও মজুদ না করার জন্য সতর্ক করা হয়। এসময় সাধারণ জনসাধারণ ও দোকানদারদের মাঝে পলিথিন বিরোধী স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার, পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মারূফ বিল্লাহ ও অন্যান্য কর্মচারী এবং সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ বিভাগ উপস্থিত ছিলেন।



