স্থানীয় সংবাদ

যশোর সড়ক বিভাগের অধীনে সাড়ে ১৪ কিঃ মিঃ সড়কে ৬০ কোটি টাকা ক্ষতি

# দীর্ঘ মেয়াদী করতে রিজিড পেভমেন্টের উদ্যোগ #

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ অসময়ে হঠাৎ অতি ও অনাবৃষ্টিতে যশোর সড়ক বিভাগের অধীনে যশোর খুলনা জাতীয় মহাসড়কে প্রায় ১০কিলোমিটার এবং পালবাড়ী থেকে যশোর শিক্ষাবোর্ড হয়ে মনিহার বাসস্ট্যান্ড পর্যন্ত সাড়ে ৪কিলোমিটার অর্থাৎ সাড়ে ১৪ কিলোমিটার সড়কে প্রায় ৬০ কোটি টাকা ক্ষতির সম্মূখিন হয়েছে। এই দু’টি সড়কে যেতে থেকে থেকে খানা খন্দে পরিণত হওয়ায় বর্তমানে এই সড়ক গুলোতে বিভিন্ন যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়ক গুলো মেরামতে দেড়শ’ কোটি টাকার অধিক ব্যয় করা হলে সড়কগুলো চলাচলে স্থানীয় লাভ করবে বলে মনে করেন, সড়ক বিভাগ (সওজ) যশোর এর নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে,গত অক্টোবর মাসে হঠাৎ করে অতি ও অনাবৃষ্টিতে সড়ক বিভাগ যশোরের অধীনে প্রায় সাড়ে ১৪ কিলোমিটার সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে সড়ক গুলোতে বিভিন্ন ধরনের যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। যশোর খুলনা জাতীয় মহাসড়কের যশোর থেকে খুলনা অভিমুখে প্রায় ১০ কিলোমিটার সড়ক বেশী খারাপে পরিণত হয়েছে। মুড়োলী হয়ে রাজারহাট পার হওয়ার পরপর সড়কটি খানা খন্দে পরিণত হওয়ায় ওই সড়ক দিয়ে চলাচলরত যাত্রীবাহী বাস ও বিভিন্ন যানবাহন প্রতিনিয়ত দূর্ঘটনার সম্মূখিন হতে হচ্ছে। খুলনার অভিমুখে রামনগর রুপদিয়া হয়ে নরেন্দ্রপুর,বসুন্দিয়া হতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় কোথাও কোথাও বিটুমিন উঠে পাথর ও ইটের খোয়া উঠে গর্তে পরিণত হয়েছে। প্রায় ১০ কিলোমিটার সড়কে খানা খন্দে প্রায় ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে। শহরের পালবাড়ী থেকে যশোর শিক্ষাবোর্ড হয়ে মণিহার বাসস্ট্যান্ড পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়কের ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন,যশোর খুলনা জাতীয় মহাসড়কটি স্থায়ী ভাবে টেকসই করতে রিজিড পেভমেন্ট এর জন্য দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। ১০ কিলোমিটার পর্যন্ত রিজিড পেভমেন্ট অর্থাৎ (মোটা লোহার খাঁচা দিয়ে পাথর সিমেন্ট দিয়ে ঢালায় ) করতে প্রায় দেড়শ’ কোটি টাকা ব্যয় হওয়ার সম্ভবনা রয়েছে। তাছাড়া,পালবাড়ী,শিক্ষাবোর্ড ও মণিহার বাসস্ট্যান্ড পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার মেরামত করতে ১৫ কোটি টাকা খরচ হবে। সড়ক গুলো দীর্ঘ মেয়াদী করতে রিজিড পেভমেন্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি আরো জানান, পালবাড়ী,শিক্ষাবোর্ড হয়ে মণিহার পর্যন্ত সড়কটি ফোর লেন করার প্রস্তাবনায় থাকায় এখানে রিজিড পেভমেন্ট করা সম্ভব নয়। তাছাড়া,যশোর বেনাপোল মহাসড়কে প্রায় কিলোমিটার থেকে থেকে যশোর সদরের পুলেরহাট ও ঝিকরগাছা থানাধীন লাউজানীতে বৃষ্টির পানি জমে ক্ষতির সম্মূখিন হয়েছে। এখানে রিজিড পেভমেন্ট করতে ৫ কোটি টাকা ব্যয় হওয়ার সম্ভবনা রয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরো জানান,সড়ক বিভাগ যশোরে অধীনে নাভারণ থেকে ইলিশপুর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের ৩ / ৪ কিলোমিটার যা ১০ কোটি টাকার সড়ক নষ্ট হয়ে গেছে। সড়ক গুলো নির্মাণে কি পরিমান খরচ হতে পারে তা উল্লেখ করে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button