স্থানীয় সংবাদ

নগরীর দৌলতপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৮৬ কেজি পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টারঃ নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে রবিবার সকালে পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে দৌলতপুর বাজারে পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা। উক্ত অভিযানে ২টি প্রতিষ্ঠান হতে প্রায় ১৮৬ কেজি ৯০০গ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সহযোগিতা করেন। এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য দোকানদার, ক্রেতা সবাইকে সচেতন করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button