কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে মনা

বিএনপি’র বহু নেতাকর্মী এবং ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা যেন ম্লান হয়ে না যায়
# সভাপতি মিজান, সাধারণ সম্পাদক রফিক এবং সাংগঠনিক রইস উদ্দিন নির্বাচিত
খানজাহান আলী থানা/ ফুলবাড়িগেট প্রতিনিধি ঃ কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল ৩ নভেম্বর রবিবার বিকাল ৩টায় ফুলবাড়িগেট জনতা মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন “ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করতে বিএনপি, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা ম্লান না হয় সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। ফ্যাসিবাদ সরকারের রেখে যওয়া পেতাত্মা দেশে বসে গভীর ষড়যন্ত্র করছে। কাদেরের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে আমাদের সকলকে অসচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা হবে। সাংবাদিক বা জাতীর বিবেক তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতার সাম্য চেয়েছিলেন যেন দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে গণতান্ত্রিক, ন্যায় ও সাম্যের প্রতীক হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে সুনাম অর্জন করবে বলে আমি আশা করছি। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন। সম্মেলনে উদ্বোধক অতিথি হিসেবে বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম জিয়া, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও সাবেক মেম্বার শেখ আব্দুস সালাম। কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে এবং খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোল্লা সোহাগ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তৃতা করেন, শেখ সাদী, আলমগীর হোসেন, আতাউর রহমান মোড়ল, জাহিদুল ইসলাম, ইকবাল হোসেন মিজান, জাহাঙ্গীর হোসেন খোকা, রফিকুল ইসলাম রফিক, ফরহাদ হোসেন, মিনা মুরাদ, মনির মীর, ফকির রবিউল ইসলাম, শাহ আলম শিকদার, আবুল কালাম আজাদ, আজমল হোসেন, শেখ মিজানুর রহমান, শওকত হোসেন হিটু, মামুন শেখ, শাহাবুদ্দিন বুদ্ধি, মোস্তফা জামাল শেখ, চমন আরা, শাম্মী চোধুরী মলি, রেশমী সুলতানা, বিল্লাল হোসেন, মাছুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব মোল্লা, সোহরাব হোসেন, শহিদুল ইসলাম সোহেল, মাসুম খান, মেহেদী হাসান বাঞ্জি, আল মামুন, জুয়েল হাওলাদার, শাহাদাত হোসেন সাজু সহ মহানগর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় খুলনা মহানগর ও খানজাহান আলী থানা বিএনপি, ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের বিএনপি’র ৩১জন কাউন্সিলর তাদের মূল্যবান ভোট দিয়ে সভাপতি হিসেবে খানজাহান আলী থানা বিএনপি যুগ্ম-আহবায়ক, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে ডাক্তার মো: রইস উদ্দিন নির্বাচিত হয় ।



