১৮ নভেম্বর গণ সমাবেশ সফলে ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা ও সদর থানার প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর দুইটায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণ সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ও সদর থানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত। সোনাডাঙ্গা থানাঃ গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পাওয়ার হাউজ মোড়স্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ কবির হোসেন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অথিতি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন। এসময় উপস্থিত ছিলেন দলের থানা সহ-সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান বাবুল, আলহাজ্ব মারুফ রহমান, আলহাজ্ব ডাক্তার সেলিম, মোঃ ইব্রাহিম খান, মোঃ আলাউদ্দিন সরদার, মুফতি দেলোয়ার হোসেন, হাফেজ মোল্লা মিরাজুল ইসলাম, মাওঃ সোহরাব হোসেন, মাওলানা ইকবাল মাহমুদ, মোঃ আবু হানিফ, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ মোস্তফা জামান, মোঃ আবু হানিফ, আব্দুস সালাম, আলহাজ্ব আকবর আলী পাঠান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শাহজাহান পাটোয়ারী, মোহাম্মদ ফিরোজ লস্কর, মোঃ আবু হানিফ ঘরামী, মোঃ শাহজাহান, ডাক্তার আয়নাল মোল্লা, মোঃ শাহিন, মো: আবু হানিফ ভান্ডারী, এইচ এম আরিফুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল, যুব আন্দোলনের মোহাম্মদ নাজমুল ইসলাম, মোঃ আল আমিন সাইফি প্রমুখ। সদর থানাঃ গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিক্সন মার্কেট অস্থায়ী কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার এক প্রস্তুতি সভা থানা সভাপতি আলহাজ্ব আবু তাহের এর সভাপতি ও সেক্রেটার গাজী ফেরদৌস সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো: নাসির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাও: সাইফুল ইসলাম, জিম্মাদার আলহাজ্ব আমজাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন, মোঃ আব্দুল মান্নান, আলহাজ্ব আব্দুস সালাম, জয়েন্ট সেক্রেটারী এইচ এম খালিদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হাওলাদার, মোঃ আবুল কাশেম, মোঃ বদরুজ্জামান, মোঃ রিপন হালদার, শেখ জাহাঙ্গীর আলম, মোঃ বখতিয়ার, মোঃ লাভলু সরদার, মোঃ আকবর আলি, কারী লুৎফর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুর রহমান সবুজ, মোহাম্মদ রিপন, মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আল আমিন, শ্রমিক নেতা মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আল আমিন আকন, যুবনেতা মাওঃ হাবিবুল্লাহ গাজী, ছাত্র নেতা নগর সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা আল গালিব, মোঃ হাফেজ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ মাসুম বিল্লাহ, মো: শাহরিয়ার নাফিস, মোঃ ফাইমুর রহমান, মোহাম্মদ নুরুল করিম প্রমুখ। সভায় আগামী ১৮ নভেম্বর খুলনার সোনালী ব্যাংক চত্বরে চরমোনাই পীর সাহেবের গণ সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।



