স্থানীয় সংবাদ

শিক্ষা প্রকল্প (এইচএসইপি) পাইলট প্রশিক্ষণ কর্মসূচি উদ্ধোধন

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের উচ্চ মাধ্যমিক শিক্ষাকে শক্তিশালী করার জন্য ইউএসএআইডি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রকল্প (ঐঝঊচ) আনুষ্ঠানিকভাবে (পাইলট ফেইজ)-এর জন্য রিসোর্স ট্রেইনি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানটি ৯ নভেম্বর, ২০২৪ অনুষ্ঠিত হয়েছে, যা দেশের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।
আগামী ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে এ পাইলট ট্রেইনিং-এর লক্ষ্য ১২,০০০ প্রশিক্ষণার্থীদের কাছে পৌঁছানো এবং ২০২৮ সালের আগস্টে প্রকল্পের সমাপ্তির মাধ্যমে প্রায় ৬০,০০০ প্রশিক্ষণার্থীদের কাছে পৌঁছানো, যা বাংলাদেশের সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক শিক্ষাখাতকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। উদ্ধোধনী প্রশিক্ষণ কর্মসূচিটি বগুড়ার নাজ গার্ডেন-এ ব্যক্তিবর্গের উপস্থিতিতে এবং কুমিল্লার বার্ড ও খুলনার সিটিইন-এ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (ঝঐঊউ)-এর সিনিয়র সেক্রেটারি জনাব সিদ্দিক জোবায়ের। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (উঝঐঊ)-এর মহাপরিচালক (এডিশনাল চার্জ) অধ্যাপক এ.বি.এম. রেজাউল করিম। অনুষ্ঠানটিতে ঝঐঊউ এবং উঝঐঊ-র অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
এই ট্রেনিং ফেইজ-এর মাধ্যমে তিনটি ভেন্যুতে প্রায় ৫০০ জন শিক্ষক, শিক্ষানেতা, এবং সরকারি কর্মকর্তা প্রশিক্ষণ পেয়েছেন। এ প্রোগ্রামটি অনলাইন ফলো-আপ এর মাধ্যমে উল্লেখযোগ্যভাবে ক্লাসরুমে শিক্ষাদানের অনুশীলন, প্রাতিষ্ঠানিক নেতৃত্বের উন্নয়ন এবং শিক্ষার ডিজিটাল রূপান্তরের বিষয়গুলোকে গুরুত্ব দেয়।
ইউএসএআইডি-র অংশীদারিত্বে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন। শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তাদের পেশাগত উন্নয়নের সুযোগ প্রদানের মাধ্যমে দেশব্যাপী একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাই এ প্রোগ্রামটির লক্ষ্য। তাদেরকে প্রয়োজনীয় শিক্ষা, নেতৃত্ব এবং পরিচালনার দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। উপরন্তু, প্রজেক্টটি শিক্ষা ব্যবস্থার সিস্টেম-ওয়াইড ডিজিটাইজেশনকে অগ্রাধিকার দেয় যাতে অনুশীলনগুলোকে স্ট্রিমলাইন এবং আধুনিকীকরণ করা যায়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (উঝঐঊ)-এর অধীনে কেমোনিক্স ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি এবং টেন মিনিট স্কুল-এর যৌথ উদ্যোগে বাংলাদেশে ঐঝঊচ-এর কার্যক্রম বাস্তবায়ন করছে।
অনুষ্ঠান চলাকালীন ঝঐঊউ-এর সিনিয়র সেক্রেটারি জনাব সিদ্দিক জোবায়ের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের গুরুত্বের উপর আলোকপাত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরিতে বাংলাদেশ সরকার ও ইউএসএআইডি-র প্রতিশ্রুতির উপর জোর দেন।
প্রশিক্ষণ প্রোগ্রামটি কম্প্রেহেনসিভ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (ঈখগঝ)-এর মাধ্যমে অনলাইন রিসোর্সেস-এর সহায়তায় সামনাসামনি মত বিনিময় করে। একইসাথে অংশগ্রহণকারীরা প্রফেশনাল লার্নিং কমিউনিটি (চখঈ)-তে তাদের মতামত এবং সর্বোত্তম অনুশীলনগুলোর জন্য যুক্ত হয়। প্রোগ্রামটি সফলভাবে সমাপ্তির পর, প্রশিক্ষণার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে একটি প্রশংসাপত্র পাবেন।
উঝঐঊ-এর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এ.বি.এম. রেজাউল করিম ঐঝঊচ-এর অনন্য নকশা বিষয়ক টেকসই শিক্ষা উন্নয়নে সহায়তা করা নিয়ে গুরুত্ব আরোপ করেন। জাতীয় প্রশিক্ষণ পাঠ্যক্রমের সাথে ঐঝঊচ-এর পদ্ধতিকে একীভূত করার ক্ষেত্রে উঝঐঊ-এর নেতৃত্বের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইউএসএআইডি-র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রকল্প (ঐঝঊচ)-এর উদ্দেশ্য বাংলাদেশের মাধ্যমিক এবং তৃতীয় স্তরের শিক্ষার মধ্যে ব্যবধান দূর করা। এ উদ্যোগটি কর্মসংস্থান দক্ষতার উন্নতকরণ এবং সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সম্ভাবনা তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে, যা তাদের জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনবে। দেশজুড়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য ইউএসএআইডি এবং বাংলাদেশ সরকারের একটি যৌথ প্রচেষ্টা হলো ইউএসএআইডি-র উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম, যা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রকল্প (ঐঝঊচ) নামেও পরিচিত। প্রকল্পটি শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের জন্য শিক্ষাদান ও শেখার অভিজ্ঞতার উন্নতি সাধন করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণকে অগ্রাধিকার দেয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button