স্থানীয় সংবাদ

দৌলতপুর জুট প্রেস ওয়াকার্স ইউনিয়নের নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়াকার্স ইউনিয়নের (১১৫৫ )আগামী ৬ ডিসেম্বর-২৪,ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬৬ জন প্রার্থীদের নিয়ে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেল ৩টায় রেলিগেট কৃষ্ণমোহন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান খান গোলাম রসুল। সঞ্চালনায় ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আজম সারওয়ার। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খান গোলাম রসুল বলেন, স্বচ্ছ ও সুষ্টু নির্বাচন আমরা উপহার দিতে চাই। আপনারা যারা প্রার্থী আছেন সকলে মিলেমিশে কাজ করবেন। কেউ কোন ক্ষমতা প্রভাব খাটানোর চেষ্টা করবেন না। আমরা সকল প্রার্থীদের সহযোগিতা নিয়ে সুন্দর একটি নির্বাচন সমাপ্ত করব। যে সকল ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন তাদের কার্ড সঙ্গে নিয়ে ভোট দিতে আসবে। যার কার্ড নেই ভোটার তালিকায় নাম থাকলেও তিনি ভোট দিতে পারবেন না। ভোটাররা যার যার ভোট তিনি প্রদান করবেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন পরিচালনা কমিটি যে সিদ্ধান্ত গ্রহণ করবে সকলে তাতে সহযোগিতা করতে হবে। ১১৫৫ নংজুট প্রেস ইউনিয়নের নির্বাচন হবে একটি মডেল নির্বাচন। এ সময় উপস্থিত ছিলেন, কৃষ্ণমোহন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দাউদ আহমেদ শাওন, দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়াকার্স ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান আনসার উদ্দিন, সদস্য আজিজুল ইসলাম করাজি ও আরব আলী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button