দৌলতপুর বাজার বনিক সমিতির ‘ত্রি বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার : দৌলতপুর বাজার বনিক সমিতির (রেজি নং খুলনা ২৫১০)’ত্রি বার্ষিক সাধারণ সভা সোমবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর বাজার চাউল পট্টিতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর বাজার বর্ণিক সমিতির সভাপতি শেখ কামাল হোসেন। সভা পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নান্নু মোড়ল ও সিনিয়র সহ সাধারন সম্পাদক এম এম সফিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতপুর থানা কমিটির সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান, সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান বন্দ ও অশোক কুমার কর। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সর্দার আরব আলী, সাবেক কাউন্সিলর শেখ হুমায়ুন, সিনিয়র সহ-সভাপতি আসাদ বন্দ,সহ-সভাপতি সিরাজুল ইসলাম, বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শেখ মোঃ আজিজুল হক (কামবার), সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, কোষাধক্ষ মোঃ আজিজুর রহমান, দপ্তর সম্পাদক আকমল গাজী, প্রচার সম্পাদক জাকির হোসেন, ক্রিড়া সম্পাদক আরিফুল মোড়ল, আলম শেখ,ইমরান হোসেন,সুমন হাওলাদার, সিদ্দিক হাওলাদার,হিরু শেখ, জয়নাল আবেদীন, মোঃ আসলাম ফকির,ব্যবসায়ী কামরুল হোসেন এরশাদ ও মোঃ পলাশ শেখসহ বাজার কমিটি সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শ্রম অধিদপ্তরের কর্মকর্তা আব্দুস সোবহান আকন্দ ও আব্দুর রাজ্জাক হাওলাদার। প্রধান অতিথির বক্তৃতায় শেখ মোশাররফ হোসেন বলেন,দৌলতপুর বাজারে যারা ব্যবসা করেন তাদেরকে ভোটার করতে হবে। বহিরাগত লোকদের ভোটার করলে এই নির্বাচিত কমিটিতে যোগ্য লোক আসতে পারে না। তিনি দৌলতপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরো বলেন আপনাদের কাজ হবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা। ব্যবসায়ীদের কোন সুবিধা অসুবিধা হলে তাদের পাশে দাঁড়ানো বাজারের উন্নয়নে সকলে মিলে কাজ করা। ব্যবসায়ীদের কে হয়রানি করা এ সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য নয়। আগামীতে যোগ্য মানুষকেই দৌলতপুর বাজার বণিক সমিতির নেতা নির্বাচন করার আহ্বান জানান। এ সময় ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। শেখ মোশাররফ হোসেনকে নির্বাচন কমিটির চেয়ারম্যান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান ও মোঃ সাইদুর রহমান বন্দ। ৫সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যরা হলেন জাতীয়তাবাদ দল বিএনপি’র দৌলতপুর থানা কমিটির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন কে আহবায়ক ও সদস্য করা হয় যথাক্রমে অশোক কুমার কর, জি এম রহমান সাবু, মোঃ খবির উদ্দিন, মোঃ শরীফ, মোহাম্মদ গোলাম মোস্তফা।সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় দৌলতপুর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আয় ব্যয়ের হিসাব পড়ে শোনান।



