রূপসায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি : দূর্নীতির বিরুদ্ধে তারুন্েযর একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন ও উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটি আয়োজনে মানববন্ধন ও র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্ত্বরে মানববন্ধন ও র্যালী বের করা হয়। পরে অফির্সাস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মো. খায়রুল আলম লাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল। রূপসা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বাপি কুমার দাস, প্রাণী সম্পদ অফিসার ডা. আহসান হাবীব, পরিবার পরিকল্পনা অফিসার মো. সাইদুর রহমান।
স্বাগত বক্তৃতা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ। এসময় বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, থানার সেকেন্ড অফিসার এস আই জাহিদ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, যুব দপ্তরের প্রতিনিধি নাহারুল ইসলাম, প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লাবিবুল ইসলাম, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত উল্লাহ, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম, আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ইউশা মোল্লা, সহকারী শিক্ষক আব্দুল কাদের, উপজেলা ইসলামিক ফাউ-েশনের মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, অত্র কমিটির সহ-সভাপতি তৈয়েবুর রহমান, শিক্ষক শামসুর রহমান, কমিটির সদস্য মো. ওবায়েদ ফারাজী, ডা. শফিকুল ইসলাম, সাংবাদিক আখতার খান, ছাত্র প্রতিনিধি সাইদুর রহমান রাজু, তরিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও স্কুল কলেজের শিক্ষার্থী।



