“বিশ্ব মানবাধিকার দিবস” উপলক্ষে র্যালি অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি :
১০ই ডিসেম্বর “বিশ্ব মানবাধিকার দিবস” উপলক্ষে “এ্যাডামস ফাউন্ডেশন”এর গণসচেতনতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন প্রকল্প“কমিউনিটি ফোরাম” কতৃক আয়োজিত র্যালি দৌলতপুর মহসিন মোড় থেকে শুরু হয়ে বি এল কলেজ মোড় এ অবস্থিত স্বাধীনতা স্মৃতিসৌধ প্রাঙ্গনে শেষ হয়। উল্লেখ্য যে, খুলনা সিটি কর্পোরেশনের ২৪ টি ওয়ার্ডের প্রতিটিতে ওয়ার্ড কমিটি ও একটি কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যেই গঠন করা হয়েছে। মনিরজ্জামান মনি, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন মেয়রকে কমিউনিটি ফোরামের ট্রাস্টি নির্বাচন করা হয়েছে। র্যালি শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এস, এম, আলী আসলাম, নির্বাহী পরিচালক, এ্যাডামস ফাউন্ডেশন, মিজানুর রহমান রাজা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, এ্যাডামস ফাউন্ডেশন, ৫ নং ওয়ার্ড কমিটির সভাপতি ও প্রাক্তন কাউন্সিলর শেখ কামরুজ্জামান এবং কমিউনিটি ফোরাম নেতা আব্দুল মান্নান শেখ। র্যালিতে যোগদান করেছিলেন সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি ফোরামের নেতা কর্মী ও প্রকল্পের কর্মকর্তা ও কর্মীবৃন্দ


