স্থানীয় সংবাদ

গিলাতলা দক্ষিণপাড়ায় তাফসিরুল কোরআন মাহফিল সফলের লক্ষে সভা

স্টাফ রিপোর্টার ঃ খানজাহান আলী থানা এলাকার ঐতিহ্যবাহী গিলাতলা দক্ষিনপাড়া ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সফল করার লক্ষে গতকাল বিকাল ৫ টায় গিলাতলা গাফফারফুড মোড়স্থ তাফসিরুল কোরআন মাহফিল ময়দানে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মোঃ সিদ্দিক আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গিলাতলা দঃ পাড়া বায়তুন – নুর জামে মসজিদ ও মাহফির কমিটির সভাপতি মোঃ একলাস উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম,মসজিদ ও মাহফিল কমিটির সহ সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক, কোষাধক্ষ মোঃ হারুন , মোঃ খলিলুর রহমান , আঃ হক মোড়ল, মোল্ল্যা লোকমান হোসেন, আজিজুল ইসলাম, মোঃ সাইফুল, সবুজ, ইমরান, ইমন, ইয়াসিন, মোস্তাকিন, ইবাদুল, কামাল, হাবিব সহ এ সময় এলাকার ধর্মপ্রান মুসাল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। আগামি ২০২৫ সালের ১৯ ,২০ ও ২১ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপ্যী ৫১ তম বার্ষিক আমিনিয়া ইছালে ছওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন নওয়াপাড়া পীর সাহেব, পীরে কামেল আলহাজ¦ হযরত মাওলানা রফিকুজ্জামান- শাহ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button