স্থানীয় সংবাদ
নগরীর বানিয়াখামারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশ ১৪ ডিসেম্বর সন্ধ্যায় সোনাডাঙ্গা মডেল থানাধীন বানিয়াখামার হতে মোঃ শহিদুল ইসলাম শেখ (৬০) নামের মাদক কারবারীকে গ্রেফতার করে। তাকে ২৫ পিস ইয়াবাসহ আটক করেছে।



