স্থানীয় সংবাদ

ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। ২৩শে ডিসেম্বর বিকালে মহানগর কার্যালয়ে এসব শীতবস্ত্র উপহার দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক খুলনা জেলা সভাপতি এ্যাডভোকেট শাহ আলম। এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর শাখা সেক্রেটারি এসএম নুরুল্লাহ, অফিস সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক ইসরাফিল হোসেন, সাহিত্য সম্পাদক তৈয়েবুর রহমান, এইচআরডি সম্পাদক ইমরানুল হক, স্কুল সম্পাদক সোলাইমান আবিদ, প্রচার সম্পাদক আসিফ বিল্লাহ সহ অন্যান্য দায়িত্বশীলরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানুষ মানুষের জন্য। ছাত্রশিবির তাদের সাধ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে। দরিদ্র অসহায় মানুষের দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালী সবার উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button