স্থানীয় সংবাদ

প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা : পিবিআইকে তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার : প্রতারক, ভূমিদস্যু ও সংঘবদ্ধ জাল-জালিয়াতি চক্রের সদস্যের বিরুদ্ধে খুলনার আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খুলনার মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন আড়ংঘাটা এলাকার বাসিন্দা আহাদ আলী। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন নগরীর মহেশ্বরপাশা কার্তিকেরকূল এলাকার বাসিন্দা ঝরনা বেগম, জীতেন্দ্র নাথ সাহা, কিনু শেখ, শেখ জয়নাল আবেদীন। মামলার আবেদনে বাদি উল্লেখ করেন, ২৩/১০/২০২৪ তারিখ দৌলতপুর ভূমি অফিসে বাবা ও চাচার ওয়ারেশ সূত্রে ৪০ শতক জমি প্রাপ্ত সম্পত্তির সরকারের করখাজনাদি প্রদান করতে গিয়ে ১৮৯০ (ওঢ-১)/২০২৪-২৫ নামজারী করে ২৫ শতক জমি ঝরনা বেগম নামে প্রতারক, ভূমিদস্যু রেকর্ড করে করখাজনাদি প্রদানের ঘটনা জানাজানি হয়। ভুক্তভোগীর আইনজীবী তৌহিদুর রহমান চৌধুরী তুষার বলেন, খুলনা মহানগর হাকিম মোঃ ফরিদুজ্জামান মামলাটি গ্রহণ করেছেন। যার সি,আর নং- ৩৬১/২৪। তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য খুলনা পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button