স্থানীয় সংবাদ

রাজশাহীর চারঘাটে যৌথ অভিযানে ভেজাল গুড় জব্দ ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ঃ চারঘাট উপজেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযানে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নিষিদ্ধ উপাদান, পশুখাদ্য ও নন-ফুডগ্রেড রং ব্যবহার করে গুড় তৈরি করায় গঁওরা গ্রামের মোঃ আলম ও রিমা বেগম এর বাড়ি হতে প্রায় ৪০০ কেজি গুড় ও ভেজাল কাঁচামাল জব্দপূর্বক ধ্বংস করা হয়। এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ/ছাড়পত্র গ্রহণ না করে আমদানীকৃত সুগার (চিনি) এবং অস্বাস্থ্যকর ও লেবেল/মোড়কবিহীন পরিত্যক্ত সরিষার তেলের ড্রামে অপরিশোধিত লিকুইড সুগার বিক্রি-বিতরণ করায় কাঁকড়ামারী বাজারে অবস্থিত জুয়েল ট্রেডার্স ও আব্দুর রহমান ট্রেডার্স এর উভয়কে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট, রাজশাহী মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও উপজেলা কৃষি অফিসার, চারঘাট, রাজশাহী মোঃ আল মামুন হাসান। জনস্বার্থে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button