বেনাপোল সীমান্তে বিনা পাসপোর্টে ভারত থেকে দেশে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশী গ্রেফতার

যশোর ব্যুরো ঃ সীমান্ত এলাকা বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামের জেলেপাড়া মাঠের মধ্য বিনা পাসপোর্টে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে বিজিবি’র একটি টহলদল বুধবার ১ জানুয়ারী গভীর রাতে ৫জনকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছেন। এরা হচ্ছে, নড়াইল জেলার কালিয়া উপজেলার পাচ কামিয়া গ্রামের নুর ইসলাম বিশ^াসের ছেলে সিদ্দিক বিশ^াস, হাসান বিশ^াসের ছেলে ইয়াসিন বিশ^াস, হিমায়েত কাজীর ছেলে রমজান কাজী, একই উপজেলার বাবুপুর গ্রামের মশিয়ার শেখ এর ছেলে সুমন শেখ ও খুলনা জেলার তেরখাদা উপজেলার কুলা গ্রামের আতয়িার শেখ এর ছেলে আল আমিন শেখ। আটককৃতদের মধ্যে রমজান কাজীর সাথে থাকা শিশু মেয়ে রাবেয়া খানম (৫) ও মাবিয়া খানম (৩) রয়েছে। গ্রেফতারকৃত সকলকে বুধবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা বিওপি জেলেপাড়ার একটি চৌকসদল গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোর রাত সাড়ে ৩ টার সময় ধান্যখোলা গ্রামস্থ জেলেপাড়া মাঠের মধ্য মেই পিলার নং ২৫/১ এসএর ২৫টি হতে অনুমান ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে উল্লেখিত ৫ বাংলাদেশীকে ভারত থেকে দেশে অনুপ্রবেশ করার অভিযোগে গ্রেফতার করে। তাদের কাছে বৈধ কোন পাসপোর্ট দেখাতে পারেনি। এরা দীর্ঘদিন যাবত বিনা পাসপোর্টে এদেশ থেকে ভারতে আবার ভারত থেকে এদেশে অবাধে যাতায়াত করছে।



