স্থানীয় সংবাদ

খুুলনা নৌ-পরিবহন মালিক গ্রুপের নবগঠিত আহবায়ক কমিটির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ খুুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের নবগঠিত আহবায়ক কমিটির সংবাদ সম্মেলন বৃহষ্পতিবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে কমিটির আহবায়ক এস এম আকবর হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়কারীদের গোচরে আসলে সংগঠনটিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গত ২৯ ডিসেম্বর বৈষম্যবিরোধী খুলনার ছাত্র আন্দোলনের সমন্বয়কারীগন খুলনা নৌ-পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে উপস্থিত হয়ে উভয় প্যানেলের সদস্য ও সাবেক এ্যাডহক কমিটির সদস্যদের গ্রুপের কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের সাথে আলোচনা করার জন্য আহবান জানান। কিন্তু সমন্বয়কারীরা দীর্ঘ ৫ ঘন্টা অপেক্ষা করার পরও মোস্তাহেদ আলী ও চন্দন প্যানেলের থেকে এবং সাবেক এ্যাডহক কমিটির কোন লোক অফিসে উপস্থিত হন নাই। এমতাবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা উপস্থিত সদস্যদের সাথে আলোচনা করেন এবং নৌ-পরিবহন মালিক গ্রুপের সদস্য তালিকা থেকে যাচাই বাছাই পূর্বক ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করে দেয়। যার আহবায়ক হলেন এস, এম আকবর হোসেন, যুগ্ম-আহবায়ক এস, এম রফিকুল ইসলাম, সদস্য সচিব এম, এম আজাহার আলী, সদস্য মোঃ শেখ জহির হোসেন, কাজী গোলাম ফারুক, সনজিব দাস, মোঃ হাকিম হাওলাদার, কাজী রাহাত হোসেন, মোঃ সাদেকুর রহমান, আবু বক্কর সিদ্দিক নান্না ও মোঃ মনির হোসেন। কিন্তু মোস্তাহেদ আলী-চন্দন পরিষদের কতিপয় ব্যক্তি ও সাবেক এ্যাডহক কমিটির সদস্যরা ক্ষমতা হারানোর ভয়ে ও তাদের অশুভ উদ্দেশ্য তথা পুনরায় আওয়ামীলীগ সমর্থীত পরিষদ ক্ষমতায় আনার উদ্দেশ্য সফল হতে পারবে না বলে বহিরাগত ব্যক্তিদের নিয়ে নবগঠিত আহবায়ক কমিটিকে বির্তকিত করার লক্ষ্যে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের কর্মসূচী গ্রহণ করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এস,এম,আকবর হোসেন, মোঃ রফিকুল ইসলাম তারেক, এম,এম,আজাহার আলী, মোঃ শেখ জহির হোসেন, কাজী গোলাম ফারুক, সনজিব দাস, আব্দুল হাকিম হাওলাদার, কাজী রাহাত হোসেন, মোঃ সাদেকুর রহমান, মোঃ মনির হোসেন, ওয়াহিদুজ্জামান খান পল্টু, নুরুল ইসলাম খান কালু, মোঃ নরুল ইসলাম, মোঃ জসিম শেখ, সুদীপ্ত দাস জয়, মোঃ দেলোয়ার হোসেন, আঃ হামিদ শিকদার দুলাল, মোল্লা আল কামাল, কাজী তম্ময় হাসান তমাল, রাকিব, আরমান, ওয়াসিম, শাহ আলম সহ আরো অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button