স্থানীয় সংবাদ

সরকারি চাল আত্মসাতের অভিযোগে ফুলতলায় মাদ্রাসা সুপার ও এক শিক্ষকে শোকজ

স্টাফ রিপোর্টার ঃ ফুলতলার গাড়াখোলা দাখিল মাদ্রাসায় কোন এতিম না থাকা স্বত্ত্বেও এতিমদের আহার্যের জন্য সরকারি ৩ মেঃটন চাল উত্তোলন ও আত্মসাতসহ বিবিধ অভিযোগের ভিত্তিতে ওই মাদ্রাসার সুপার ও সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজপ্রাপ্তরা হলেন মাদ্রাসা সুপার মোঃ শাহাজান হুসাইন ও সহকারী শিক্ষক (বাংলা) মোঃ ফিরোজ হোসেন মোড়ল।
উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান স্বাক্ষরিত শোকজ নোটিসে জানা যায়, ফুলতলার গাড়াখোলা দাখিল মাদ্রাসায় কোন এতিম শিক্ষার্থী না থাকা স্বত্ত্বেও এতিমদের আহার্যেও সরকারি ৩ মেঃটন চাল উত্তোলন ও আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া মাদ্রাসায় দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, পকেট কমিটি গঠন, জমি ক্রয়কেন্দ্রীক জটিলতা, মৌসুমী ধান আদায়, জাকাত, ফেতরার হিসাব দাখিল না করার একাধিক অভিযোগ পাওয়া গেছে। এ জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সেটি আগামী ৭ কার্য দিবসের মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button