স্থানীয় সংবাদ

এজাহারভুক্ত আসামি আসাদ মোল্ল্যা গ্রেফতার

# বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারি হেলালের গাড়ী বহরে হামলা #

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারি হেলালের গাড়ী বহরে হামলার মামলার এজাহার ভুক্ত আসামি ও শেখ পরিবারের একান্ত সহযোগি আসাদ মোল্ল্যাকে গতকাল রাতে দৌলতপুর থানা পুলিশ দৌলতপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। দিঘলিয়া থানার ওসি (তদন্ত )ও মামলার তদন্তকারী কর্মকর্তা টোকনুজ্জামান বলেন বিগত ২০২২ সালের ২৫ আগষ্ট বিএনপির কেন্দীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল এর রাজনৈতিক কর্মসূচি চলাকালে নগরঘাটে তার গাড়িবহরে হামলা হয় এ ঘটনায় গত ২৯ /০৮/২৪ তাং বিএনপি নেতা খায়রুল ইসলাম বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন যার নং ১৪। আটকৃত আসাদ মোল্ল্যা উক্ত মামলার এজাহার ভুক্ত আসামি। এ মামলার ১ নং আসামী খুলনা ৪ আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদী ইতিমধ্যে প্রশাসনের নিকট আটক হয়ে জেল হাজতে রয়েছে । স্থানিয়রা জানান আটককৃত আসাদ মোল্ল্যা দৌলতপুরের সকল প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, ব্যবসা বানিজ্য শেখ পরিবারের সহযোগিতায় একাই নিয়ন্ত্রন করতেন। বৈষম্য বিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলনে আসাদ বিভিন্নভাবে দৌলতপুর এলাকাতে ছাত্রদের আন্দোলন দমাতে বিভিন্ন মহলে বিপুল পরিমান অর্থের জোগান দিতেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button