খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের কমিশন বৃদ্ধির আন্দোলনের ১৫তম দিন অতিবাহিত

# আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় সকল সদস্যদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হবে #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সকল সদস্যদের ডাকা বাংলাদেশ প্রতিদিনের ৫০% কমিশন বৃদ্ধির আন্দোলনের আজ ১৫তম দিন কোন সুরাহা হয়নি। তাই সুরাহা না হওয়া পর্যন্ত আন্দোলন চালু থাকবে। কতিপয় এজেন্ট (আবু তৈয়েব) এর ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা নিরীহ সংবাদপত্র হকার্সদের উপর হামলার তীব্র নিন্দা জানাই। আর এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আবু তৈয়েবের এজেন্সি হইতে কোন সদস্য পত্রিকা নিবে না। এটাই ইউনিয়নের সচেতন সদস্যদের সিদ্ধান্ত। সাংবাদিক সমাজ এবং পাঠকের সহযোগিতায় আন্দোলন সফল করা সম্ভব। পাঠকগণ বাংলাদেশ প্রতিদিনের কমিশন বৃদ্ধির আন্দোলনকে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি। ইউনিয়নের সকল সদস্যগণকে অনুরোধ করা হচ্ছে উক্ত কমিশন বৃদ্ধির আন্দোলনে একাত্মতা ঘোষনা করে আন্দোলনকে সফল করার জন্য ইউনিয়নের পক্ষ হতে আহ্বান করা হল। আজকের বাংলাদেশ প্রতিদিন কমিশন বৃদ্ধির আন্দোলনকে যে সকল সদস্যগণ সফল করেছে তাদের উপহার স্বরূপ সকল জাতীয় পত্রিকা ইউনিয়নের পক্ষ থেকে বাড়তি কমিশনে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে সকল সদস্য ইউনিয়নের গঠনতন্ত্র পরিপন্থী কাজ করবে তাদের সদস্য পদ বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যত দিন পর্যন্ত কমিশন বৃদ্ধি না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যগণ। খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সকল সদস্যগণকে জানানো যাচ্ছে যে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় সকল সদস্যদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হবে। প্রত্যেক সদস্যকে স্বশরীরে উপস্থিত হয়ে শীত বস্ত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হল। উল্লেখ্য স্বশরীরে উপস্থিত না থাকলে সে সদস্য শীত বস্ত্র পাবে না।



