স্থানীয় সংবাদ

এক কোটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন

# খুলনার সাবেক এমপি আ’লীগ নেতা মিজান কারাগারে #

স্টাফ রিপোর্টার ঃ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আ’লীগের সাবেক সাঃ সম্পাদক মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ আবু তাহের আসামীর জামিন বাতিল করে এ আদেশ দেন। মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। এসময় আসামী আদালতে হাজিরা দিতে আসলে আদালত আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠান। আলহাজ্ব মিজানুর রহমান মিজান খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য। সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি। অভিযোগপত্রে আলহাজ মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে এক কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button