স্থানীয় সংবাদ

খুমেকে শীঘ্রই চালু হতে যাচ্ছে হার্টের ইটিটি পরীক্ষার মেশিন

# পরীক্ষার মেশিন এখন খুমেকে #
# কম খরচেই ইটিটি পরীক্ষা করতে পারবে খুলনার মানুষেরা
# ব্যয়বহুল পরীক্ষা এখন থেকে খুমেকেই করানো সম্ভব হবে

মোঃ জাকিরুল ইসলাম, খুমেক প্রতিনিধি ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবার শীঘ্রই চালু হতে যাচ্ছে হার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইটিটি পরীক্ষার মেশিন। যেখানে খুবই কম খরচে ইটিটি পরীক্ষা করতে পারবে খুলনার মানুষেরা। এই ইটিটি মেশিনটা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সংযোজন হওয়ায় হার্টের রোগ নির্ণয় করতে চিকিৎসকদের অনেক সহজ হবে। এই পরিক্ষাটা করাতে আর কাউকে ঢাকায় যাওয়া লাগবে না। ইটিটি মেশিন হার্টের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন। যখন কোন রোগীকে ইসিজি বা ইকো করে কোন রোগ ধরা যায় না, তখনই বিশেষজ্ঞ ডাক্তাররা এই পরীক্ষাটা করতে দেন। এটি খুবই ব্যয়বহুল যেটা বাইরে থেকে করাতে অনেক টাকা লাগে সেটা এখন থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই করানো সম্ভব হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ মোস্তফা কামাল বলেন , ইটি টি মেশিন হার্টের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন, যখন কোন রোগীকে ইসিজি বা ইকো করে কোন রোগ ধরা যায় না, তখন আমরা এই ইটিটি পরীক্ষাটা করতে দেই , এটি খুব ব্যয়বহুল যেটা বাইরে থেকে করাতে অনেক টাকা লাগে সেটা এখন থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই করা যাবে যেখানে খুলনার মানুষ খুবই কম খরচে তাদের হার্টের এই পরীক্ষাটা করতে পারবে, ইটিটি মেশিনের মাধ্যমে হার্টের রোগীর রক্ত সঞ্চালন কম হচ্ছে কিনা, সেটা নির্ণয় করা খুবই সহজ হয়, এই ইটিটি মেশিনটা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সংযোজন হওয়ায় হার্টের রোগ নির্ণয় করতে আমাদের অনেক সহজ হবে।
এবিষয়ে খুলনা মেডিকেল কলেজের সহকারি পরিচালক ডাক্তার মিজানুর রহমান বলেন, আমরা এই মেশিনটি আনতে পেরে খুবই আনন্দিত কারন এই মেশিনের মাধ্যমে খুলনার মানুষ খুব স্বল্প খরচে এই পরীক্ষাটি করাতে পারবেন।
এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মহসিন আলী ফরাজী বলেন, আমরা আরো কিছু মেশিনের চাহিদা ঢাকায় দিয়েছি যে মেশিনগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করলে খুলনার মানুষের অনেক পরীক্ষা-নিরীক্ষা খুলনাতেই করা সম্ভব হবে, তখন তাদের আর এইসব পরীক্ষার জন্য ঢাকায় যাওয়া লাগবেনা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button