স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় মাছের ঘেরে সবজি চাষ করে সফল মৎস্য চাষি মাসুদ শেখ

সৈয়দ জাহিদুজ্জামান, দিঘলিয়া খুলনা থেকে ঃ
খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ব্রহ্মগাতী গ্রামের একজন সফল মৎস্য চাষি মৃত আঃ রাজ্জাক শেখের পুত্র মোঃ মাসুদ শেখ(৩৫)। বিগত ৭ বছর ধরে ১২০ শতক জমিতে ঘের করে মাছ চাষ করে আসছেন। এ বছর তিনি তার ঘেরের পানি নিষ্কাশনে ঘেরের তলায় সবজি চাষ করে সফল হয়েছেন।
ব্রহ্মগাতী গ্রামের সাগরিয়া খাল পাড়ে দাঁড়িয়ে তাঁর ঘেরের পাশে দাঁড়ানো অব¯’ায় কথা হয় এ প্রতিবেদকের সাথে। তিনি এ প্রতিবেদককে জানান, তিনি তাঁর ঘেরের পানি সেচ দিয়ে ফেলেছি। এ বছর প্রবল বর্ষণে জলাবদ্ধতার কারণে ঘেরের মাছ ভেসে গেছে। শুধু আমার নয়। আমাদের এলাকার অধিকাংশ মাছ চাষির ঘের প্লাবিত হয়ে মাছ বেরিয়ে গিয়েছে। শতকরা ৯০ ভাগ মাছের ঘের প্রবল বর্ষণে জলাবদ্ধতার কারণে ডুবে যায়। আমি তাই আমার ঘের পানি শূন্য করে ঘেরের মাঝে লাল শাক, পালং শাক, মূলা, ধুনে শাক বোপন করি। সামান্য পরিচর্যায় প্রচুর শাখের উৎপাদন হয়। শীতকালীন সবজির বাজার শুর“তে ২ লাখ টাকার নানা ধরণের সবজি বিক্রি করেছি।
মৎস্য চাষি মাসুদ শেখ আরো জানান, প্রথম দিকে সবজির বাজার দর ছিল চড়া। শেষের দিকে এসে সবজির দাম কম পেয়েছি। তবুও আমি খুব খুশি যে আমি আমার মাছের ঘেরে সবজি উৎপাদন করে বাজারে মানুষের হাতে পৌঁছে দিতে পেরেছি। শ্রমিক ও বীজ বাবদ আমার মোট খরচ হয়েছে মাত্র ৩০-৩৫ হাজার টাকা। একটা ঘেরের ৫০ মন সবজি ঘেরে পানির সাথে মিশ্রন ঘটিয়েছি। যা মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। এখনও আর একটা ঘেরে ৫০/৬০ মন পালং শাখ ঘেরে রয়েছে।
দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ এ প্রতিবেদককে বলেন, এ বছরের সবজি বাজারে সবজি সংকট উত্তরণে মাসুদ শেখের পাশাপাশি আরো অনেকে সবজি উৎপাদন ও বাজারজাত করণে বিশাল কৃতিত্বের ভূমিকা পালন করেছেন।
দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী এ প্রতিবেদককে বলেন, দিঘলিয়ার ব্রহ্মগাতী গ্রামের একজন সফল মৎস্য চাষি মোঃ মাসুদ শেখ। মাছের পাশাপাশি তিনি তাঁর ঘেরে রবি মৌসুমে শীতকালীন সবজি চাষে সফলতার পরিচয় দিয়েছেন। দিঘলিয়ার মানুষ সবজি সংকটের বাজারে প্রচুর সবজি পেয়েছেন। আর এ কৃতিত্বের দাবিদার এই আপদকালীন সময়ে মাসুদ শেখের পাশাপাশি আরও যাঁরা মাছের ঘেরে সবজি চাষ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button