স্থানীয় সংবাদ

খুলনা বিভাগীয় সেরা অফিসার ইনচার্জ হলেন কুষ্টিয়ার সদরের শেহাবুর

যশোর প্রতিনিধি ঃ আইনশৃংখলায় বিশেষ ভূমিকা রাখায় খুলনা রেঞ্জের বিভাগীয় সেরা অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন যশোরের সাবেক এসআই ও বর্তমান কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেহাবুর রহমান শেহাব।
গত বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সকাল ১১ টায় খুলনা রেঞ্জের ডিআইজি অফিসে ডিসেম্বর ২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ওসি শেহাবুর রহমানকে এ সম্মাননা প্রদান করা হয়। পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো.রেজাউল হক। পুলিশ পরিদর্শক শেহাবুর রহমান শেহাবের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ডিআইজি।
ডিসেম্বর মাসের তদন্ত ও অপরাধ দমন কার্যক্রম পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসেবে কুষ্টিয়া মডেল থানাকে নির্বাচিত করা হয় এবং শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হন কুষ্টিয়া মডেল থানার ওসি মো. শেহাবুর রহমানকে।
এসময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), অতিরিক্তি ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডান্ট, পিবিআইর পুলিশ সুপার ও সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পুলিশ পরিদর্শক শেহাবুর রহমান যশোরে বিভিন্ন থানায় সুনামের সাথে এসআই হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button