স্থানীয় সংবাদ
যশোর আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান বাবু ঢাকা থেকে গ্রেফতার

যশোর ব্যুরো ঃ যশোর জেলা আওয়ামীলীগ নেতা শেখ আতিকুর রহমান বাবুকে ঢাকা জেলার তেজগাঁও থানাধীন তেজকুনীপাড়া নামকস্থান থেকে শুক্রবার রাতে জেলা গোয়েন্দা শাখা যশোর ও গোয়েন্দা বিভাগ (ডিবি) ডিএমপি ঢাকা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেফতার করে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে শনিবার কোতয়ালি থানায় হাজির করেন। পরে তাকে গত বছরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে হামলাসহ গুলিবর্ষন মামলার সাথে জড়িত বলে পুলিশ প্রাথমিক তদন্তে প্রমান পেয়েছে। শনিবার ২৫ জানুয়ারী দুপুরে তাকে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।



