স্থানীয় সংবাদ

আওয়ামী লীগের দোসররা চেষ্টা করছে নানা জায়গায় ঐক্যে ফাটল ধরাতে : মঞ্জু

# নগরীতে যুবদল নেতার উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ #

খবর বিজ্ঞপ্তি ঃ গত ১৫ বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার মানবাধিকারকে পদদলিত করে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। দেশের এমন কোনো জায়গা নেই, যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়নি। গুম, হত্যা, আয়নাঘর তৈরি করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। গত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে বিএনপির ৫০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আন্দোলনের ফসল কোন একক দলের নয়। আমরা সবাই মিলে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। এখন আমরা জাতীয় নির্বাচন চাই। নির্বাচন ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না। আর গণতন্ত্র শক্তিশালী হলেই মানবাধিকার প্রতিষ্ঠা হবে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় ১৭নং ওয়ার্ডে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সোনাডাঙ্গা থানা যুবদল নেতা সজল আকন নাসিরের সহযোগিতায় শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, সরকারের সমালোচনা করতে হবে। এতে বিরক্ত হওয়ার কিছু নেই। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের দোসররা চেষ্টা করছে নানা জায়গায় ঐক্যে ফাটল ধরাতে। সমালোচনার ব্যাপারে আমাদের সবাইকে আরও সহজ ও সহনশীল হওয়া দরকার। সরকার চালাতে হলে অনেক কথা আসবে। বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে গরিব ও নিম্ন আয়ের মানুষ। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রচন্ড শীতের মধ্যে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহবান জানান। বিএনপি নেতা মেহেদী হাসানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম জামিল, মহিউদ্দিন টারজান, ইকবাল হোসেন, মিজানুজ্জামান তাজ, সুলতান মাহমুদ সুমন, রাজিবুল আলম বাপ্পি, আসমত খান, জাহিদ কাজী, পারভেজ মোড়ল, গোপাল কুমার দে, মাহমুদ হাসান মুন্না, শিবলী খান, ইমাম হোসেন, সালাউদ্দিন সান্নু, সাইফুল ইসলাম বাবু, আরজু, রিফাত পারভেজ, রকিব ফেরদৌস, শাহনেওয়াজ, কামরুজ্জামান নিলু, জীবন মীর, সানজিদ, ইমদাদুল হোসেন, রাজিন হাওলাদার, আহসান, শরিফুল ইসলাম ইমন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button