স্থানীয় সংবাদ
খানজাহান আলী থানার আটরা পুলিশ ফাঁড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি আটক

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খানজাহান আলী থানা পুলিশ ১ কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে, আটককৃত মাদক ব্যবসায়ি হবিগজ্ঞ জেলার দিলিপ পাল এর পুত্র । খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন বলেন গতকাল আটরা পুলিশ ফাঁড়ীতে কর্মরত এসআই অয়ন তীর্থ পাইক সংগীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট ও বিশেষ অভিযান ডিউটি করাকালে বিকাল সাড়ে ৫ টায় আফিলগেট পুলিশ চেকপোস্ট এর সামনে থেকে আটককৃত আসামীর নিকট থেকে এক কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে। এঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে যার নং -১৫।



