মোংলায় বিএনপির কমিটি গঠন নিয়ে সন্ত্রাসী হামলা : আহত ৫

# ব্যালট বাক্স ছিনতাই #
আজাদুল হক, বাগেরহাট ঃ বাগেরহাটের মোংলা উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির একটি ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে ব্যালট পেপারের মাধ্যমে মোংলা পৌরসভার একটি ওয়ার্ড কমিটি গঠন নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপস্থিতিতে ভোট গ্রহনের শেষ পর্যায়ে পৌরসভার ৬ নং ওয়ার্ড কেন্দ্রের ব্যালট বাক্্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিএনপির এ উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। মোংলা পোর্ট পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মোঃ. কামাল হোসেন বলেন, ভোট চলাকালে বেলা ১২টার দিকে দলের প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালায়। এতে তিনি ও তার ছেলেসহ ৫ জন আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা নেন তারা। অপরদিকে ৬ ওয়ার্ডের কমিটি গঠনের জন্য ব্যালট পেপারে ভোট চলাকালের শেষ পর্যায়ে পৌরসভার ৬ নং ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্্র ছিনতাই করে নিয়ে যায় দলের প্রতিপক্ষরা। ঘটনাস্থলে থাকা পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি সদস্য মোঃ নাসির আহমেদ মালেক বলেন, এ সব ঘটনার জন্য তার দলেরই কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা দায়ী। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



