‘বানৌজা সমুদ্র জয়’এর চট্টগ্রাম নেভাল জেটিত্যাগ

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৫ পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য “ঊঢঊজঈওঝঊ অগঅঘ-২০২৫” এ অংশ গ্রহণেরউদ্দেশ্যে রবিবার বাংলাদেশ নৌবাহিনী জাহাজ‘ বানৌজা সমুদ্র জয়’চট্টগ্রাম নৌবাহিনী জেটি ত্যাগ করেছে। জাহাজটি চট্টগ্রাম ত্যাগকালে নৌবাহিনীর ঐতিহ্যবাহীরীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দল কর্তৃক বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এসময় স্থানীয় পদস্থ নৌকর্মকর্তাবৃন্দ এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। এরআগে বিদায়ী অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী প্রধান অতিথি হিসেবেউপস্থিত থেকে জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকরেন। “ঊঢঊজঈওঝঊ অগঅঘ-২০২৫” বিশ্বের বিভিন্ন দেশসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ সমূহ অংশগ্রহণ করবে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ‘ বা নৌজা সমুদ্র জয়’এর অধিনায়ক ক্যাপ্টেন মোঃশাহরিয়ার আলম এর নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জনপ্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ সর্বমোট ২৭৪ জন নৌ সদস্য আন্তর্জাতিক ফ্লিটরিভিউতে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ নৌবাহিনী বন্ধু প্রতিম দেশগুলোর সাথে নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন গঁষঃরহধঃরড়হধষ ঊীবৎপরংবএ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌ বাহিনী সমুদ্রের নিরাপত্তানিশ্চিতকরণ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবহিকতায় নৌ বাহিনী জাহাজ‘বানৌজা সমুদ্র জয়’ বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তান গমনকালে শ্রীলংকার কল¤ে¦া ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফরে গমন করবে। বিগত ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালেও বাংলাদেশ নৌবাহিনী “ঊঢঊজঈওঝঊ অগঅঘ”-এ অংশগ্রহণকরে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে যা বর্হিবিশ্বের কাছে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ সহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াসহ নৌসদস্যদের পেশাগত মান উন্নয়ন সম্ভব হবে।



