নব দিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে খানজাহান আলী প্রিমিয়ার লীগের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ স্বৈরাচার পতন ও জুলাই গনঅভ্যুথানের শহীদদের স্মরনে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে নব দিগন্ত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব খানজাহান আলী প্রিমিয়ার লীগ (কে,পি,এল -২০২৫) এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বেলা ২টায় শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ শওকত হোসেন। অনুষ্ঠানের উদ্ভোধক অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস । বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রিন্সিপাল গাউসুল আযম হাদী, জেলা জমায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মোঃ আমিনুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আশরাফুল আলম, জেলা শিবিরের সেক্রেটারী ইলিয়াস হুসাইন। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন।বক্তৃতা করেন শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিরা পারভিন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, আল আমিন, এ সময় উপস্থিত ছিলেন নব দিগন্ত ফাউন্ডেশন এর আহবায়ক শামসুদ্দোহা জামাল, সদস্য সচিব শেখ সাইফুল ইসলাম নোমান,টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ ফয়সাল আহম্মেদ, যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল ইমরান, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ মুরসালিন হোসেন যুগ্ম সদস্য সচিবশেখ হাসিবুর রহমান রিয়াদ, সহ প্রমুখ। উদ্ভোধনী অনুষ্ঠানে সিটি চ্যালেজ্ঞার্স বনাম সাইফ ইলেভেন এর মধ্যে অনুষ্ঠিত হয়। টসে জিতে সাইফ ইলেভেন ফিল্ডিং এর সিদ্ধিন্ত নেয় নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রান করে, জবাবে ব্যাটে নেমে ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটের ব্যবধানে জয়লাভ করে। বিজয়ী দলের আবুল বাশার ব্যাটে নেম ২৪ রান ও বল হাতে ৩ উইকেট হারিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে। ২য় ম্যাচে আজ সোমবার দুপুর ২ টায় শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হ্যান্টার বয়ের্জ ও এমকে ট্রেড অরিয়ার্স একে অপরের মুখোমুখি হবে।



