শিরোমনি কেন্দ্রীয় পণ্যাগার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরী সভা

# নির্বাচন পরিচালনা কমিটি গঠন #
স্টাফ রিপোর্টার ঃ শিরোমনি কেন্দীয় পণ্যাগার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর এক জরূরী সভা গতকাল বিকাল ৫ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি মোঃ হাসান শেখ এর সভাপতিত্বে বৈঠকে বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মিলন সরদার।মোঃ আব্দুল শেখ, আমিরুল শেখ, মোঃ তালেব মোড়ল, মোঃ ফজলু, মোঃ আলী সরদার প্রমুখ। সভায় একটি অংশগ্রহন ও সুষ্ঠ নির্বাচনের লক্ষে উপস্থিত সকল শ্রমিক ইউনিয়নের সদস্যদের মতামতের ভিত্তিতে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হলো খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম,এছাড়া সদস্যরা হলেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও মহাসেন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান এবং বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক।



