স্থানীয় সংবাদ

মোল্লাহাটে শিকারির ফাঁদে আটকে থাকা ১২শ পাখি উদ্ধার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে অভিযান চালিয়ে শিকারির ফাঁদে আটকে থাকা প্রায় ১২শ ঝুট শালিক উদ্ধার করা হয়েছে। পরে পাখি গুলোকে আকাশে অবমুক্ত করা হয় এবং পাখি শিকারের জাল সহ নানা সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করা হয়। শুক্রবার (২৪ জানুয়ারী) উপজেলার গাওলা ইউনিয়নের রাজপাট গ্রামে বিলের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে নিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী জানান, শীতের মৌসুমে ঘের-বিলে পাখির কোলাহল বেড়ে যায় আর এই সুযোগে একশ্রেণীর লোভী পাখি শিকারীরা বিভিন্ন ধরনের ফাঁদ পেতে পাখি শিকারে মেতে ওঠে।এমন ই এক গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটি অভিযান পরিচালনা করি, অভিযান পরিচালনা কালে ঘেরের মধ্যে প্রায় ১২শ পাখি জাল দিয়ে আটকানো অবস্থায় পাই। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এটি একটি শাস্তি যোগ্য অপরাধ। ঝুট শালিক একটি বিরল পাখি, দিন দিন এই পাখির সংখ্যা কমে যাচ্ছে, এভাবে চলতে থাকলে আগামীতে এই পাখির অস্তিত্ব সংকটে পড়বে। আজ আমাদের পৌঁছাতে দেরি হলে পাখি গুলি পাচার হয়ে যেতে। তিনি আরো বলেন, পাখি শিকারের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে নিয়মিত মামলা রুজু হবে। এবং এদের ধরার অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button