স্থানীয় সংবাদ

মোল্লাহাটে নকল বিড়ির কারবারি আটক : ১ বছর কারাদ-

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে সোনালী বিড়ি ও নিপা বিড়ির নকল ব্যান্ড রোল এবং নকল বিড়ি তৈরি সরাঞ্জাম সহ ১ জন কে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। জানাগেছ, রবিবার(২৬ জানুয়ারি) বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন বোয়ালিয়া সাগর পাম্প এর কাছে সেলিম মোল্লা(৪৫) নামক এই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা এক বস্তা নকল ব্যান্ড রোল সহ ১০ লক্ষ টাকার বিড়ি তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী আসামি সেলিম মোল্লাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। আটককৃত সেলিম মোল্লা উপজেলার কুলিয়া ইউনিয়নের বড়ঘাট গ্রামের রাজু মোল্লার ছেলে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী জানান,মোল্লাহাটের দীর্ঘদিন যাবত একটি চক্র নকল বিড়ির সাথে যুক্ত। মোল্লাহাটের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি বাজারজাত করছে চক্রটি। নকল ব্যান্ডরোল লাগিয়ে সোনালী বিড়ি সহ বিভিন্ন ব্র্যান্ডের নকল বিড়ি বাজারজাত করছে মোল্লাহাটের একটি অসাধু চক্র। ইতিমধ্যে আমার এক ব্যক্তিকে জরিমানা সহ কারাদ- প্রদান করেছি, কিন্তু এর পর ও এই চক্রটিকে এই কাজ থেকে বিরত রাখতে পারছি না।
এমন ই গোপন সংবাদের ভিত্তিতে আমরা উপজেলার বোয়ালিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করি। অভিযানে সোনালী বিড়ি ও নিপা বিড়ি তৈরির নকল সরঞ্জাম সহ এক ব্যক্তিকে আটক করি। আটককৃত ব্যাক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা মোল্লাহাট বাসীকে আশ্বস্ত করতে চাই যে কিছু অসাধু ব্যাক্তির কারনে আমাদের মোল্লাহাটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কাজেই আপনাদের আশেপাশে যদি কোন দুস্কৃতিকারী থাকে তবে তাদের তথ্য দিয়ে সহায়তা করুন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button