খুমেক হাসপাতালের বড় বাবুর অনিয়মের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বড় বাবু মাহাবুবের বিরুদ্ধে নানা অনিয়ম ও তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠণের নির্দেশ দেওয়া হয়েছে । গেল ২ জানুয়ারী পরিচালক স্বাস্থ্য বিভাগ খুলনা কর্তৃক খুমেক হাসপাতালের পরিচালককে ১৫ কর্ম দিবসের মধ্যে সরেজমিনে তদন্তের নির্দেশ দিয়েছে যার স্বারক নং-০০১.২৫। তবে, এই তদন্তের চিঠির বিষয়ে কিছু জানেনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মুহসিন আলী ফারাজি। তিনি বলেন, এধরণের কোন চিঠি সম্পর্কে আমাকে অফিসের কোন স্টাফ বলেনি। আমি কিছু জানিনা তবে আমি বিষয়টি দেখছি। উল্লেখ্য দীর্ঘ দুই দশক পেরিয়ে গেলেও একই প্রতিষ্ঠানে কর্মরত বড় বাবু মাহাবুব আর তার সহযোগী খুমেক হাসপাতালে জখমি সার্টিফিকেট শাখায় কর্মরত বর্তমান ওয়ার্ড মাস্টার চলতি দায়িত্ব মোঃ রফিক মিলে অনিয়ম নানা কায়দায় অর্থ আত্মসাৎ সহ বিভিন্নভাবে নয়ছয় রাজত্ব গড়ে তুলে চলেছেন এই স্বাস্থ্য প্রতিষ্ঠানটিতে। যে বিষয়টি নিয়ে একাধিক বার বিভিন্ন অনলাইন মিডিয়া ও প্রিন্ট মিডিয়াতে খবর প্রকাশিত হয়।



