স্থানীয় সংবাদ

সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের স্ত্রী মমতা রওশন জাহানের মৃত্যুবার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি ঃ সাবেক শিক্ষামন্ত্রী এ্যাডভোকেট এস.এম. আমজাদ হোসেনের সহধর্মিনী মমতা রওশন জাহানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০০৮ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস করেন। মমতা রওশন জাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আজ আইচগাতী দেয়াড়া নিজ গ্রামের বাইতুল মামুন হাফিজীয়া মাদ্রাসায় কোরআন খানি ও বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সাথে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া নগরীর মতি মসজিদসহ বিভিন্ন মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মমতা রওশন জাহানের স্বামী এস. এম. আমজাদ হোসেন ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় সারা দেশসহ এ অঞ্চলের শিক্ষা প্রসারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয়করণও করেন অনেক স্কুল-কলেজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী এস এম সোহেল রানাসহ পারিবারের সকল সদস্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দোয়া মাহফিলে আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ করেছেন মরহুমার পরিবারের সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button