স্থানীয় সংবাদ
প্রবিন সদস্য খেজের আলীর ইন্তেকালে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রবিন সদস্য মোঃ খেজের আলী সরদার দীর্ঘদিন যাবৎ স্ট্রকে অসুস্থ হয়ে ঘরে চিকিৎসাধীন ছিলেন। গতকাল ভোর ৪টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজেউন) মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক কন্য, ২ পুত্রসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক সৈয়দ আলম গুন্ডু, কার্যনিবাহী কমিটি ও ইউনিয়নের সকল প্রবীন ও নবীন সদস্যগন। মরহুম খেজের আলী সরদার ছিলেন খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।



